সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু
Posted by: News Desk
March 5, 2019
এমএনএ রিপোর্ট : সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ সেতুমন্ত্রীকে সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নেওয়া হয়।
সেখান থেকে সরাসরি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে ড. ফিলিপ কোহের অধীনে চিকিৎসা শুরু হয়েছে তার। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। রাত সোয়া ৮টায় অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়।
এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একটি চার্টার্ড বিমানে করে বাংলাদেশে আসেন ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
সোমবার বেলা ৪টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট (সিআইসিইউ) থেকে অ্যাম্বুলেন্সযোগে ওবায়দুল কাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। ৩ টা ৪০ মিনিটে বিমানটি বিমানবন্দরে গিয়ে পৌঁছায়। এর মিনিট বিশেকের মধ্যেই বিকাল ৪টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স ও গাড়িবহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থেকে বের হয়।
ওবায়দুল কাদেরকে বিমানবন্দর হয়ে সিঙ্গাপুর নেয়া হতে পারে এই সম্ভাবনা সামনে রেখে আগে থেকেই বিমানবন্দর সড়ক ফ্রি রাখা হয়।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। সেই অ্যাম্বুলেন্সটিতে করেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালের উদ্দেশে রওনা হয়।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ওবায়দুল কাদেরকে বিমানবন্দর হয়ে সিঙ্গাপুর নেয়া হতে পারে এই সম্ভাবনা সামনে রেখে আগে থেকেই বিমানবন্দর সড়ক ফ্রি রাখা হয়।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। সেই অ্যাম্বুলেন্সটিতে করেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালের উদ্দেশে রওনা হয়।
এর আগে উপমহাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখেন। তার পরামর্শেই তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।
সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখে এসে তার চেতনা ফিরে এসেছে বলেও জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
এ অবস্থায় তার শারীরিক অবস্থার আরও পরীক্ষা-নিরীক্ষা ও করণীয় ঠিক করতে দুপুরেই ভারত থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠিকে ঢাকায় উড়িয়ে আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আসা ডা. দেবী শেঠির পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী ইশরাতুন নেসা কাদের এবং বিএসএমএমইউর অধ্যাপক ডা. আবু নাসের রিজভী সিঙ্গাপুরে গেছেন। এ ছাড়া ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে কাদেরকে দেখভাল করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দু’জন চিকিৎসক, একজন নার্স ও একজন টেকনিশিয়ান। রোববার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গেই ঢাকায় এসেছিলেন তারা।
ওবায়দুল কাদের 2019-03-05