Don't Miss
Home / জাতীয় / এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পৌঁছেছেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পৌঁছেছেন ওবায়দুল কাদের

এমএনএ রিপোর্ট : গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি পৌঁছায়।

এর আগে সোমবার বিকেল ৪টার ১২ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে ওবায়দুল কাদেরেকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করে। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউ’র নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভীও যান।

এরআগে রোববার বিএসএমএমইউতে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত বোর্ড এক ব্রিফিংয়ে জানায়, তার অবস্থার উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। ওই অবস্থায় সিঙ্গাপুরের তিনজনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসায় ঢাকায় আসেন।

এরপর উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় আসেন। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পৌঁছান তিনি। ওবায়দুল কাদেরকে দেখার পর তার পরামর্শেই সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

গত রোববার ভোরে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...