Don't Miss
Home / হোম স্লাইডার / সিদ্ধার্থ-শেহনাজের গোপন খবর প্রকাশ
সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থ-শেহনাজের গোপন খবর প্রকাশ

এমএনএ বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন তিনি। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে ঘুমানোর আগে ওষুধ খেয়েছিলেন এ অভিনেতা। পরদিন সকালে ঘুম থেকে না উঠায় হাসপাতালে নেওয়া হয় তাকে। মুম্বাইয়ের কুপার হাসপাতালেরর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বলিউড। শোকের মাঝেই সিদ্ধার্থ-শেহনাজকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে। তেমনই আরেকটি গোপন খবর প্রকাশ করেছে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম।

জানা যায়, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার বিয়ে হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে। প্রেমিকা শেহনাজ গিলকেই ঘরে তোলার কথা ছিল তার। মুম্বাইয়ের একটি দামি হোটেলের সঙ্গে কথাবার্তাও হয়েছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল।শেহনাজ থেকে অনেক অনেক দূরে চলে গেছেন সিদ্ধার্থ। তিনি আর ফিরবেন না। এ শোক বইয়ে বেড়াচ্ছেন শেহনাজ। প্রেমিকের মৃত্যুশোকে অসুস্থ হয়ে পড়েছেন শেহনাজ। তার ফোন বন্ধ করে রেখেছেন। যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে। এমনটাই জানিয়েছেন শেহনাজের এক বান্ধবী।নিজের মধ্যে প্রস্তুতি সারছিলেন সিদ্ধার্থ-শেহনাজ। প্রস্তুতির কথা গোপন রেখেছিলেন তারা। মুম্বাইয়ের একটি দামি হোটেলে তিনদিনের অনুষ্ঠান করার ইচ্ছা ছিল তাদের।

‘বিগ বস’ প্রতিযোগিতার ১৩তম আসরের প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ-শেহনাজ। তাদের সঙ্গে ছিলেন সংগীত পরিচালক অনু মালিকের ভাই আবু মালিক। আবু মালিকের ওপর দায়িত্ব ছিল বিয়েতে সিদ্ধার্থকে রাজি করানোর। সে অর্পণ করেছিলেন শেহনাজ নিজেই।ভারতীয় সংবাদমাধ্যমকে আবু মালিক বলেন, ‘আমার যত দূর মনে পড়ে, গত বছর ২২ মার্চ শেহনাজ আমাকে এই কথাগুলো বলেছিল। সম্ভবত প্রথম লকডাউনের এক দিন আগে।’

এদিকে, অভিনেতার মৃত্যুর পর এবার ভাইরাল হয়েছে তার পুরনো টুইট। গত ২৪ জানুয়ারি টুইটটি করেছিলেন সিদ্ধার্থ। লিখেছিলেন, ‘জীবনটা ছোট। অন্যরা তোমার সম্পর্কে কী বলছে, তা নিয়ে ভাবার সময় নেই। জীবনে আনন্দ কর। লোকজন যেন তোমাকে নিয়ে চর্চা করে, সে রকম পরিস্থিতি তৈরি কর।’

পুরনো টুইট ভাইরাল হতেই আবেগী হয়ে উঠেছেন অনেক সিদ্ধার্থ ভক্ত। তারা মনে করছেন অভিনেতার মনোভাব সত্যি মিলে গেছে। তবে এটি মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...