Don't Miss
Home / আজকের সংবাদ / সিপিএ সম্মেলনে গাড়ি পার্কিং করবেন যেসব রোডে

সিপিএ সম্মেলনে গাড়ি পার্কিং করবেন যেসব রোডে

এমএনএ রিপোর্ট : ঢাকায় চলমান কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনে ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং সিপিসি’র ভাইস প্যাট্টন শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।
সম্মেলনে সুশৃঙ্খল পার্কিং এবং আশপাশের এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্য ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ সড়কের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং) হয়ে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত এবং ইন্দিরা রোডে যানবাহন চলাচল সীমিত থাকবে। অতিথিরা আসাদগেট হয়ে জাতীয় সংসদের পশ্চিম পাশের টানেল রোড দিয়ে প্রবেশ করে ডানে মোড় নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ড্রপ করে সোজা মানিক মিয়া এভিনিউ সড়কে গাড়ি পার্কিং করবেন এবং অনুষ্ঠান শেষে একই পথে রেব হবেন।
যারা উড়োজাহাজ ক্রসিং হয়ে আসবেন :
মণিপুরি পাড়া হয়ে জাতীয় সংসদের পূর্ব পাশের টানেল রোড দিয়ে প্রবেশ করে বামে মোড় নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ড্রপ করে সোজা মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন এবং অনুষ্ঠান শেষে একই পথে বের হবেন।
স্পিকার’স ডিনার অনুষ্ঠানে অতিথিদের জাতীয় সংসদ ভবনে প্রবেশ :
ডিনার অনুষ্ঠানে অতিথিরা টানেল রোডের পূর্ব মাথা (মনিপুরি পাড়া) দিয়ে এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা বকুল তলা গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। অতিথিরা টানেল রোডের পূর্ব মাথা (মনিপুরি পাড়া) দিয়ে প্রবেশ করে বামে মোড় নিয়ে দক্ষিণ প্লাজায় ডানে মোড় নিয়ে ভেন্যু গেটে ড্রপ করে বামে মোড় নিয়ে মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন। খামারবাড়ি-জাতীয় সংসদ বকুলতলা গেট দিয়ে প্রবেশ করে বামে মোড় নিয়ে ভেন্যু গেটে ড্রপ করে বামে মোড় নিয়ে মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
x

Check Also

নতুন সরকারের প্রথম বাজেট পেশ বৃহস্পতিবার: অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

অর্থনৈতিক প্রতিবেদক নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেট আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন ...