Don't Miss
Home / আজকের সংবাদ / সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৫

এমএনএ রিপোর্ট : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। তাঁদের পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনার সাথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫), একই উপজেলার কুণ্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২), অটোরিকশা চালক বেড়া উপজেলার ভাটুরিয়া গ্রামের শামিম হোসেন এবং শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান ও সাথী বেগম।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, বাঘাবাড়ি ব্রিজের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়; ঘটনাস্থলেই রাজ্জাক ও সেরাজুল মারা যান। আহত হন আরও ৪ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসাপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক শামিম ও যাত্রী সাথীর মৃত্যু হয়।
তিনি জানান, নিহতরা একে অপরের আত্মীয় কি-না তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইশা পরিবহনের বাসটি পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...