Don't Miss
Home / সারাদেশ / সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান

সিলেট জেলা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব-পুলিশ। আজ শুক্রবার ভোর ৩টা থেকে চারতলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।

বাড়িটির দুইতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বলেন, বর্তমানে র‌্যাব ও পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে এবং ওই বাড়ির আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানার’ ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিরা আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটা থেকে পৌনে দুইটার মধ্যে সন্দেহভাজন জঙ্গিরা একাধিকবার ফ্ল্যাটের ভেতরে থেকে পুলিশকে উদ্দেশ করে উচ্চ স্বরে কথা বলেছে।

পুলিশের পক্ষ থেকে দফায় দফায় আত্মসমর্পণের আহ্বানের মুখে বেলা সোয়া ১টার দিকে সন্দেহভাজন এক পুরুষ জঙ্গি উচ্চ কণ্ঠে দুবার বলেন, ‘ফোর্স পাঠান।’

আত্মসমর্পণের আহ্বানের পরিপ্রেক্ষিতে জঙ্গিদের এই সাড়ার পর করণীয় ঠিক করতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন।

জঙ্গিদের উদ্দেশ করে হ্যান্ড মাইকে পুলিশ বলে, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।’

আত্মসমর্পণের এই আহ্বানের পর পুলিশ তাদের কৌশলের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়ে।

জঙ্গি আস্তানা পাঁচতলা বাড়ি আতিয়া মহলের নিচতলা থেকে পেছনের জানালা দিয়ে পুলিশের উদ্দেশে কথা বলেছে জঙ্গিরা। আজ শুক্রবার দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে পুলিশের উদ্দেশে সন্দেহভাজন এক নারী জঙ্গি উচ্চ কণ্ঠে বলেন, ‘তাড়াতাড়ি তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের হাতে সময় কম। তোমরা (পুলিশ) শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর রাস্তায় আছি।’ তবে ওই জঙ্গি আস্তানার ভেতরে কয়জন আছে তা জানা যায়নি।

সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবে। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা তাতে সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।

এদিকে দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, আজ শুক্রবার ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ। তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।

এর আগে সকালে পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা আল্লাহু আকবর আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়। জঙ্গিরা তাদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সিটি করপোরেশন এলাকার ২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটির অবস্থান। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল সিলেটে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবে। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা তাতে সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।

আজ সকাল থেকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়িটিতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে দফায় দফায় হ্যান্ড মাইক দিয়ে আহ্বান জানাচ্ছে পুলিশ।

সন্দেহভাজন এক নারী জঙ্গির নাম উল্লেখ করে পুলিশকে বলতে শোনা যায়, ‘মর্জিনা বেগম, আপনি শুনতে পারছেন? আপনারা বেরিয়ে আসুন। আত্মসমর্পণ করুন। আপনাদের কোনো সমস্যা হবে না।’

সন্দেহভাজন জঙ্গিদের উদ্দেশ করে হ্যান্ডমাইকে একটি ফোন নম্বরও বলে পুলিশ। এই নম্বরে ফোন দিয়ে তাঁদের আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করতে বলা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তল্লাশি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে সন্দেহজনক বাড়িটির সন্ধান মেলে। বাড়ির মালিকের কাছ থেকে ভাড়াটেদের তথ্য নেয় পুলিশ। পুলিশ নিশ্চিত হয়, বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। এরপর বাড়িটি ঘিরে ফেলা হয়। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...