Don't Miss
Home / আজকের সংবাদ / সিলেটে তিন মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে তিন মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এমএনএ জেলা প্রতিনিধি : সিলেট সফরে এসেই তিন পীরের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিলেটে পৌঁছানোর পর বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন তিনি। এসময় সেখানে কোরআন তেলাওয়াত করেন শেখ হাসিনা।
তার সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জিয়ারতে অংশ নেন।
এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহপরাণ (র.) ও বেলা সাড়ে ১২টায় হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজারও জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বিশ্রাম শেষে বেলা পৌনে ৩টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। তার আগে বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলো সফর করবেন। সিলেট দিয়ে এই সফর শুরু হচ্ছে। এরপর প্রধানমন্ত্রীর আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া এখন থেকে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে যেখানেই সরকারি সফর করবেন, সেখানেই দলীয় জনসভা করার সিদ্ধান্ত রয়েছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, আগামী মার্চ-এপ্রিলে গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে। জাতীয় নির্বাচনও আসন্ন। এ অবস্থায় বিভিন্ন সাংগঠনিক শাখা থেকে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফর ও জনসভার দাবি এসেছে। ৬ জানুয়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের সফর নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় নেতাদের ১৫টি দল গঠন এবং জেলায় জেলায় সফরের সিদ্ধান্ত হয়। গত শনিবার থেকে এই সফর শুরু হয়েছে এবং এর মধ্যে আটটি জেলার সফর সম্পন্ন হয়েছে।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তৌফিক-ই-এলাহী, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সংসদ সদস্য শেখ হেলাল, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রব্বানি চিনু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ শীর্ষ কর্মকর্তারা।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...