Don't Miss
Home / সাহিত্যপাড়া / সেরা হয়েও পুরস্কার মঞ্চে থাকতে পারলেন না

সেরা হয়েও পুরস্কার মঞ্চে থাকতে পারলেন না

এমএনএ বিনোদন ডেস্ক:

সেরা হয়েও পুরস্কার মঞ্চে থাকতে পারলেন না

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে ২০২০ সালের হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান এবং সেরা তারকাদের পুরস্কৃত করলো হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। রবিবার (বাংলাদেশ সময় ১ মার্চ) এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী সেরা অভিনেতা (ড্রামা) নির্বাচিত হয়েছেন চ্যাডউইক বোজম্যান। ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন তিনি। কিন্তু সেরা হয়েও পুরস্কার মঞ্চে থাকতে পারলেন না এই অভিনেতা। কারণ তিনি তো না ফেরার দেশে।

 

২৮ আগস্ট ২০২০ সালে ব্ল্যাক প্যান্থার খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা যান। দীর্ঘ চার বছর ধরে কোলোন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় জন্মগ্রহণ করেন চ্যাডউইক বোজম্যান। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক শেষ করেন তিনি।
চ্যাডউইক অ্যারন বোজম্যান (২০১৩) চলচ্চিত্রে জ্যাকি রবিনসন, গেট অন আপ (২০১৪) চলচ্চিত্রে জেমস ব্রাউন এবং মার্শাল (২০১৭) চলচ্চিত্রে থারগুড মারশাল চরিত্রের মতো সত্যিকার-জীবনের ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভূমিকায় অভিনয়ের জন্য প্রসিদ্ধ।

এছাড়া তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চলচ্চিত্র ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), ব্ল্যাক প্যান্থার ও অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (উভয়ই ২০১৮) এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এ ব্ল্যাক প্যান্থার-এর ভূমিকায় অভিনয়ের জন্যও সুপরিচিত। এছাড়াও তিনি টিভি ধারাবাহিক লিংকন হাইটস (২০০৮) ও পার্সোসন্স আননোয়েন (২০১০) এবং চলচ্চিত্র দ্য এক্সপ্রেস (২০০৮), ড্রাফ্ট ডে (২০১৪) ও ম্যাসেজ ফ্রম দ্য কিং (২০১৬)-তে অভিনয় করেন।

 

x

Check Also

৯২ বছর বয়সে ফুসফুসজনিত সমস্যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে ...