Don't Miss
Home / হোম স্লাইডার / ‘সোহানা’ হয়ে আসছেন পরীমনি
পরীমনি

‘সোহানা’ হয়ে আসছেন পরীমনি

এমএনএ বিনোদন ডেস্ক : সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। ‘সোহানা’ চরিত্রে এ সিনেমায় দেখা যাবে তাকে। তার বিপরীতে ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে। তাদের সঙ্গে আছেন মোশাররফ করিম।নেটদুনিয়ায় প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্ট লুক। এতে পরীমনি, রোশান এবং মোশাররফ করিমকে দেখা গেছে। ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে ঘোষণা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘মুখোশ’ সিনেমাটি। এমনটাই জানা গেছে ফার্স্ট লুক থেকে।

ইফতেখার শুভ’র ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন তিনি। পরিচালক জানান, সাভার থেকে শুরু হয়েছিল ‘মুখোশ’ সিনেমার কাজ। এরপর সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলার বিভিন্ন লোকেশন সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। ডাবিং, পোস্ট প্রডাকশনসহ সব কাজ শেষ হয়েছে।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে ইফতেখার শুভ বলেন, ‘আমরা বইমেলার সময়টা ধরতে চাই। এইচএসসি পরীক্ষাও তখন শেষ হয়ে যাবে। আমার প্রথম সিনেমা, প্রথম সন্তানের মতো। অনুভূতি বলে বোঝাতে পারব না। আমরা আরেকটি পোস্টার মুক্তি দিব। ১ জানুয়ারি ট্রেলার প্রকাশের পরিকল্পনা আছে।’

এর আগে সিনেমার শুটিং শেষ করে নিজের ফেসবুকে ইফতেখার শুভ লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। শেষ করলাম মুখোশের শেষ লটের শেষ দিনের শুটিং। করোনাকালে শুটিং শেষ করা কঠিন ছিল। কিন্তু শিল্পী-কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় আমার প্রথম সিনেমার কাজ সুন্দরভাবে শেষ করা সহজ হয়েছে।’

‘মুখোশ’ সিনেমার ক্যামেরার সামনে এবং পেছনের সকল শিল্পী ও টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন পরিচালক শুভ। তিনি বলেন, ‘যেখান থেকে শুরু করেছি সেখানেই শেষ হয়েছে। দিনটি আবেগের ছিল আমার জন্য। প্রথম সিনেমা, অনুভূতি অন্যরকম ছিল। সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না।’

এদিকে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুনিন’ সিনেমার কাজ। ডিসেম্বরে অংশ নেবেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার চিত্রায়ণে। এছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অন্তরালে’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...