Don't Miss
Home / হোম স্লাইডার / স্থায়ী বহিষ্কার হচ্ছে ঢাবির ৬৩ শিক্ষার্থী!

স্থায়ী বহিষ্কার হচ্ছে ঢাবির ৬৩ শিক্ষার্থী!

এমএনএ ক্যাম্পাস রিপার্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি জালিয়াতির অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৮৭ জনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। এর মধ্যে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এছাড়া এর আগে ভর্তি জালিয়াতির অভিযোগে ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তাদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, বিভিন্ন সময় ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না-তা জানতে শোকজ নোটিশ দেয়া হয়েছে।

মুহসীন হলে অস্ত্রসহ আটক হওয়া চারজনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...