Don't Miss
Home / ইসলাম ও ধর্ম / হজ-উমরাহ যাত্রীদের কল্যাণে বাংলাদেশের প্রস্তাব সৌদি হজমন্ত্রীর কাছে হস্তান্তর

হজ-উমরাহ যাত্রীদের কল্যাণে বাংলাদেশের প্রস্তাব সৌদি হজমন্ত্রীর কাছে হস্তান্তর

এমএনএ প্রতিবেদক

সৌদি আরবের মদিনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে হজ ও উমরাহ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও সৌদি আরব। বৈঠকটি স্থানীয় সময় সকাল ১১টায় কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে হজ ও উমরাহ যাত্রীদের জন্য সেবা আরও সহজ, আধুনিক ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে  করা হয়। উভয় দেশ হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সার্বিক সেবা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়।

বাংলাদেশের ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং মোহাম্মদ বিন সালমান-এর নেতৃত্বে সৌদি আরব হজ ও উমরাহ ব্যবস্থাপনায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ব্যবস্থাপনার উন্নয়ন প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি। এ জন্য সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক আস্থা ও ধর্মীয় বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।

বৈঠকের আগে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের ধর্মমন্ত্রীকে স্বাগত জানায়। বৈঠক শেষে উভয় মন্ত্রী একে অপরকে সৌজন্য উপহার প্রদান করেন।

এসময় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...