Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ১ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা

১ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ২০১৮ সালের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুমোদন দিয়ে সংশ্নিষ্ট বোর্ড চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও এই সময়সূচি পাওয়া যাচ্ছে।
আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকার সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করে থাকে। অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে।
সময়সূচিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী, ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
এবার থেকেই শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও লেখাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হচ্ছে না।
এ সব বিষয়ে ধারাবাহিক মুল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্নিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্নিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।
এক্ষেত্রে আগামী ২৫ ফেব্রুয়ারি সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এক্ষেত্রে ৬ মার্চের মধ্যে সব ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করতে হবে।
কারিগরি বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুধু উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষা আর বোর্ডের অধীনে হবে না। এগুলোর মূল্যায়ন হবে বিদ্যালয়ে। পরীক্ষার্থীদের সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।
x

Check Also

ডিএক্সএসএ

১৮ ডিসেম্বর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের ঘোষণা

এমএনএ শিক্ষাঙ্গন ডেস্কঃ ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ধানমন্ডি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিএক্সএসএ) ...