Don't Miss
Home / আজকের সংবাদ / ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

এমএনএ রিপোর্ট : ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হয়েছেন। আজ বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
ফলাফলের বিষয়ে বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন, আজ বুধবার ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে পিএসির ওয়েবসাইটে এ ফল দেয়া হয়েছে। যারা এ পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন, তারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবেন। যথাসময়ে লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।
পিএসসি থেকে জানানো হয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে www. bpsc.gov.bd পাওয়া যাবে। এছাড়াও টেলিটক মোবাইলের মাধ্যমে এ ফলাফল পাওয়া যাবে। মোবাইলে ফলাফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রেশন নম্বরসহ কোয়ালিফাইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে।
তথ্য মতে, ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত বছরের ২৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষা দেশের প্রায় চারশটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করা হলো।
পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসনে ক্যাডারে ৩০০টি, পুলিশ ক্যাডারে ১০০টি, পররাষ্ট্র ক্যাডারে ১৭টি, সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।
x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...