৪২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু
Posted by: News Desk
October 22, 2017
এমএনএ রিপোর্ট : দীর্ঘ সাড়ে ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৭টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এ রুটে লঞ্চ চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
এর আগে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিক থেকে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলেন কর্তৃপক্ষ।
এদিকে গতকাল শনিবার দুপুর থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হলেও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারে অপেক্ষারত যানবাহনের চাপ এখনো রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রেুটে বর্তমানে ছোট বড় ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।
যাত্রী ও যানবাহনের চালকরা বলছেন, বৈরী আবহাওয়ায় তাদের পারাপারে সমস্যা হচ্ছে তবে তা সাময়িক। কিন্তু এ রুটে ফেরি ও নাব্যতা সংকটের কারণেই মূলত দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা সরকার ও ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ রুটে ফেরি বাড়ানো ও ফেরির যাতায়াত রুটে ড্রেজিং করার দাবি জানান।
বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ ট্রাফিক) ফরিদ হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজ রবিবার আাবহাওয়া ভালো হওয়ায় সকাল ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
৪২ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল লঞ্চ পর ২৩ আগস্ট শুরু 2017-10-22