Don't Miss
Home / আজকের সংবাদ / ৩৩টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ আজ

৩৩টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ আজ

এমএনএ রিপোর্ট : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ধারাবাহিকতায় আজ রবিবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, মতবিনিময়ের জন্য এরই মধ্যে ৩৩টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন ভবনে আজ রবিবার বেলা ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামীকাল সোমবার নারী নেত্রী ও মঙ্গলবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা আছে।
সংলাপে আমন্ত্রিতরা হলেন- জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পরিচালক মো. আবদুল আলীম, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সামসুল হক, পলিসি রিসার্স স্টাডিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ আল আমিন, ডাক দিয়ে যাই এর নির্বাহী পরিচালক শাহজাহান গাজী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, ওয়েব ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) নির্বাহী পরিচালক এএনএম ইমাম হাসনাত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার, ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) পরিচালক কামরুল হাসান মঞ্জু, হোমস্টেড রিসোর্স ডেভেলপমেন্ট এসোসিয়েটের সাধারণ সম্পাদক শেখ আবদুল মালেক, ডেমোক্রেসি ওয়াচের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তালেয়া রহমান, ফেয়ার ইলেকশন মনিটরিং এলায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খানম, ইনোভেশন ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের প্রেসিডেন্ট এএইচএম নোমান, আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, খান ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার, একশন অব ডিজএ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সোসাইটি ফর রুরাল বেসিক নীড-স্রাবনের প্রধান নির্বাহী সাকিব আহমেদ বশার, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সলিডারিটির নির্বাহী পরিচালক এসএম হারুন অর রশীদ লাল, উত্তরণের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) পরিচালক আলাউদ্দিন খান, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একে আরজু, গণকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামিমা ইয়াসমিন, লাইট হাউজের প্রধান নির্বাহী হারুন অর রশীদ, এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সেলিমা সারওয়ার, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সরদার হুমায়ুন কবির, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এনজেলা গোমেজ এবং গ্রাম উন্নয়ন কেন্দ্রের (গাক) নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসাইন।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ করছে।
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধি এবং ২৪ আগাস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...