এমএনএ অর্থনীতি ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে জীবনযাত্রার সামঞ্জস্য বিধানে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সাথে ডিজেল, কেরোসিনের বর্ধিত মূল্য এবং বাস ও লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।বুধবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, চাল-ডাল-সবজি খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের মূল্য দেড়গুণের বেশি হয়েছে। করোনার আঘাতে পোশাকশিল্প শ্রমিকসহ সাধারণ শ্রমজীবী মানুষের আয় কমেছে। এমন পরিস্থিতিতে সরকার আকস্মিক শিল্প উৎপাদন, পণ্য পরিবহণ এবং কৃষি উৎপাদনে সর্বোচ্চ ব্যবহৃত জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের মূল্য বাড়িয়েছে। আর জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কারণে গণপরিবহনের ভাড়াও বেড়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

