Don't Miss
Home / হোম স্লাইডার / হলিউড তারকা ডিন স্টকওয়েল আর নেই
স্টকওয়েল

হলিউড তারকা ডিন স্টকওয়েল আর নেই

এমএনএ বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় তারকা ডিন স্টকওয়েল আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে রোববার (৭ নভেম্বর) চির নিদ্রায় শায়িত হয়েছেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই সন্তানের জনক।বুধবার (১০ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, প্রিয় তারকার মৃত্যুর পর হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অনেক প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা ডিন স্টকওয়েলের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন স্টকওয়েল, ছিলেন সফল প্রযোজকও। মঞ্চ, টিভি ও সিনেমা মিলিয়ে দুই শতাধিক প্রযোজনায় জড়িয়ে আছে তার নাম। সাত দশকেরও বেশি সময় ধরে ছিলেন শোবিজ জগতে। মনোনীত হয়েছেন অস্কার ও এমিতে। পুরস্কার পেয়েছেন কান চলচ্চিত্র উৎসবের মতো বড় মঞ্চে।

ক্যারিয়ারে বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডেভিড লিঞ্চ, সিডনি লুমেট, ফ্রান্সিস ফোর্ড কপোলা, রবার্ট অল্টম্যান প্রমুখ। ‘ব্লু ভেলভেট’ সিনেমা এবং সায়েন্স ফিকশন ‘কোয়ান্টাম লিপ’ টিভি সিরিজ দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন ডিন স্টকওয়েল।

১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডিন স্টকওয়েলের জন্ম। স্কুলে পড়ার সময়ই তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন। এর মধ্যে অন্যতম ‘দ্য বয় উইথ গ্রিন হেয়ার’ ও ‘কিম’।১৯৫৯ সালে তিনি ‘কম্পালশন’ সিনেমাতে অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান। ১৯৬২ সালেও সিডনি লুমেটের ‘লং ডেজ জার্নি ইনটু নাইট’ ছবিতে অভিনয়ের জন্যও সেরা অভিনেতার পুরস্কার পান।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...