Don't Miss
Home / আজকের সংবাদ / ৫৭ ধারা বাতিলের চেয়ে অপপ্রয়োগ বন্ধ জরুরি : কাদের

৫৭ ধারা বাতিলের চেয়ে অপপ্রয়োগ বন্ধ জরুরি : কাদের

এমএনএ রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের চেয়ে এর অপপ্রয়োগ বন্ধ জরুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনের সামনে মেট্রোরেল প্রকল্পের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য ৫৭ ধারা করা হয়েছিল। কিন্তু তুচ্ছ কারণে এর অপপ্রয়োগ করা হচ্ছে কি না সেটি খতিয়ে দেখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা ও গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি আইনের অপপ্রয়োগ। এই অপপ্রয়োগ বন্ধ করা দরকার। ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...