Don't Miss
Home / আজকের সংবাদ / ৭৪ এ ছাত্রলীগ

৭৪ এ ছাত্রলীগ

এমএনএ সংবাদ ডেস্ক :  প্রতিষ্ঠার ৭৩ বছর পার করে ৭৪-এ পড়লো বাংলাদেশ ছাত্রলীগ। স্বাধীনতা পর একাত্তর ও পঁচাত্তরের ঘাতকের বিচার ত্বরান্বিত করাকেই সংগঠনটির বড় অর্জন বলে মনে করছেন সাবেক নেতারা। আর বর্তমান নেতারা ব্যর্থতা হিসেবে দেখছেন, স্বাধীনতাবিরোধী ও ধর্মব্যবসায়ীদের উৎখাত করতে না পারা, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদী সংগঠন নিষিদ্ধ করে এখনো ধর্মনিরপেক্ষ মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারাকে।

সাতচল্লিশের দেশভাগের চার মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। স্বাধীকারের চেতনায় উজ্জীবিত এ সংগঠনটিই নেতৃত্ব দেয় ভাষা আন্দোলনে। পরে বাষট্টির শিক্ষা আন্দোলন রূপ নেয় ছেষট্টির ছয় দফা আন্দোলনে। আগরতলা ষড়যন্ত্র মামলাবিরোধী আন্দোলনের রেশ ধরে আসে উনসত্তরের গণঅভ্যুত্থান। সে ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্রলীগ।

পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর সামরিক শাসকের রোশানলে ক্ষতবিক্ষত হয় ছাত্ররাজনীতিও। অনেক ঘাতপ্রতিঘাত পেরিয়ে নব্বইয়ের স্বৈরাচার পতনেও প্রথম সারিতেই ছিল এই ছাত্র সংগঠন।

বর্তমান ছাত্রলীগ নেতৃত্ব অগ্রজদের আদর্শকে ধারণ করে ছাত্রলীগকে এগিয়ে যাবে এ প্রজন্মের ছা্ত্রলীগ কর্মীদের।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...