Don't Miss
Home / আন্তর্জাতিক / ​ কাবুল পৌঁছেছেন মার্কিন সেনারা

​ কাবুল পৌঁছেছেন মার্কিন সেনারা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দূতাবাসকর্মী এবং দেশটির নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে কাবুল পৌঁছেছেন মার্কিন সেনারা। মার্কিনিদের নিরাপত্তা দিতে পাঠানো ৩ হাজার সেনার প্রথম দলটির শুক্রবার কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর আনাদোলুর। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, তিন ব্যাটেলিয়নের প্রথমটি কাবুল পৌঁছেছে। নৌবাহিনী এবং বিমানবাহিনীর আরও দুইটি ব্যাটেলিয়ন আগামী রোববারের মধ্যে কাবুল বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে। যেভাবে ঝড়ের গতিতে তালেবান আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করছে তাতে রাজধানী কাবুলের পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

কাবুলে মার্কিন দূতাবাসের সিংহভাগ কূটনীতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে ৩ হাজার মেরিন সেনাকে কাবুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। এই সৈন্যরা কাবুল বিমানবন্দরে মোতায়েন থাকেবে এবং বিশেষ বিমানে করে মার্কিন নাগরিক এবং কূটনীতিকদের ফিরে আনার কাজে সাহায্য করবে। খবর নিউ ইয়র্ক টাইমস ও বিবিসির।

এদিকে আমেরিকানদের কাছ থেকে ঘোষণা আসার পর ব্রিটেনও জানিয়েছে, কাবুলে ব্রিটিশ দূতাবাসের কর্মী এবং ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনায় সাহায্য করতে ৬০০ সৈন্য কাবুলে পাঠানো হচ্ছে। গত সপ্তাহেই ব্রিটিশ সরকারে পক্ষ থেকে সব ব্রিটিশ নাগরিককে যতো দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এখনও প্রায় ৪ হাজার ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে রয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...