Don't Miss
Home / আজকের সংবাদ / বাহারী পোশাকে মিয়ানমারে নারীরা নেমেছে আন্দোলনে

বাহারী পোশাকে মিয়ানমারে নারীরা নেমেছে আন্দোলনে

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারে সদ্য ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন নারীরা। বুধবার বিক্ষোভকারী নারীরা বিভিন্ন রকমের বাহারী পোশাক পরে সেনাবাহিনীর বিরুদ্ধে সড়কে নামেন।

ইরাবতি নিউজ জানিয়েছে, সাস্থ্যকর্মীরা হাসপাতালের পরিহিত পোশাক ও মাস্ক পরা অবস্থায় মায়াবদ্দির কারান রাজ্যে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন।

এদিন জ্বালানী মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা অফিস থেকে বের হয়ে কাজে যোগ দেননি।  তারা সামরিক সরকারের নিন্দা জানিয়েছেন। পাশাপাশি পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছেন।

বিক্ষোভকারীরা চিৎকার করে বলছিলেন, সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে।

এদিকে সু চির দলের পক্ষ থেকে দাবি করা হয়, মঙ্গলবার রাতে দরজা ভেঙ্গে এলএনডির অফিসে অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। দলটির কার্যালয় তছনছের অভিযোগ করা হয়েছে। দেশটিতে হাজার হাজার মানুষ যখন এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছেন, তখন সু চির দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটল।

এরপর থেকেই আন্দোলন আরো জোরদার হতে থাকে। বেশ কিছু শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

বিক্ষোভকারী তরুণ নেতা ইসথার জি ন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা নীরব থাকতে পারব না। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে যদি রক্তপাত হয়, তবে আমরা তাদের দেশটি দখল করতে দিলে আরও রক্ত ঝরবে।’

গত সপ্তাহে সোমবার ভোরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের কাউন্সিলর ও নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্তসহ জ্যেষ্ঠ নেতাদের আটক করে।  সু চি ও প্রেসিডেন্ট মিন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।  পরে পুলিশ তাদেরকে ১৫ দিনের রিমান্ডে নেয়। এরপর থেকেই উত্থাল হতে থাকে মিয়ানমার।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...