Don't Miss
Home / আজকের সংবাদ / মিয়ানমারে সামরিক বাহিনী পরিচালিত পাঁচটি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব

মিয়ানমারে সামরিক বাহিনী পরিচালিত পাঁচটি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব

এমএনএ সংবাদ ডেস্ক :  মিয়ানমারে সামরিক বাহিনী পরিচালিত পাঁচটি ইউটিউব চ্যানেল সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৫ মার্চ) কমিউনিটি গাইডলাইনের আওতায় ইউটিউব এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। 
চ্যানেলগুলো হলো- স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন), সেনাবাহিনী পরিচালিত মায়াবতী মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার।

‘ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য আইন অনুযায়ী ওইসব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।’
এদিকে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার’ অজুহাত দেখিয়ে শুক্রবার থেকে মিয়ানমারের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে সেনা শাসনের অবসানের দাবিতে চলমান আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...