Don't Miss
Home / হোম স্লাইডার / কন্ঠশিল্পীদের নতুন সংগঠন ‘কন্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ গঠিত
কণ্ঠশিল্পীরা

কন্ঠশিল্পীদের নতুন সংগঠন ‘কন্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ গঠিত

এমএনএ বিনোদন ডেস্ক: বাংলাদেশের বিনোদন দুনিয়ায়  একটি নতুন সংগঠন প্রতিষ্ঠিত হলো। নতুন এই সংগঠন গঠনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হলেন কণ্ঠশিল্পীরা। দুই মাস চেষ্টার পর তারা গঠন করলেন ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ নামে নতুন একটি সংগঠন। নিজেদের ন্যায্য পাওনা, নৈতিক ও আর্থিক অধিকার সংরক্ষণ এবং সংগীতে নৈরাজ্য বন্ধে কণ্ঠশিল্পীরা এই ঐক্য গড়ে তুলেছেন বলে জানা গেছে।

নতুন এই সংগঠনটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। যুগ্ম আহবায়ক হিসেবে আছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতৎ ও হাসান আবিদুর রেজা জুয়েল। এই তিন জনের সমন্বয়ে একটি পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।

আজ মোহাম্মদ নিউজ এজেন্সী(এমএনএ)এর পক্ষ থেকে নতুন শিল্পীদের সংগঠন আহবায়ক রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে যোগাযোগ করা হলে, সংগঠন প্রতিষ্ঠার কথা জানান। কণ্ঠশিল্পীদের এই সংস্থাটি গঠিত হওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে এক বৃহৎ ঐক্যের দুয়ার খুলে গেল।

নতুন এই সংগঠনে যারা যে দায়িত্বে আছেন

উপদেষ্টামণ্ডলীতে আছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী,খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা ও ইয়াকুব আলী খান।

নির্বাহী সদস্য হিসেবে আছেন ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, সাদি মহম্মদ,কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা মোরশেদ কনকচাঁপা, আসিফ আকবর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, শফি মন্ডল, রবি চৌধুরী, এস আই টুটুল, আগুন, আঁখি আলমগীর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী,অনিমা রায়, প্রিয়াংকা গোপ, মঈদুল ইসলাম খান শুভ, জয় শাহরিয়ার, কিশোর দাস, সোমনুর মনির কোনাল ও ইলিয়াস হোসাইন।

 

 

 

x

Check Also

কবিগুরুর চিত্রকর্ম নিয়ে শুরু ১৪ দিনব্যাপী প্রদর্শনী, সমাপনী দিনে মঞ্চস্থ হবে ‘অচলায়তন’

বিশেষ প্রতিনিধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য ...