Don't Miss
Home / অর্থনীতি / এফবিসিসিআই সভাপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সাক্ষাৎ
হাইকমিশনার

এফবিসিসিআই সভাপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সাক্ষাৎ

এমএনএ অর্থনীতি ডেস্কঃ এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-এর সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই-এর আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার এবং এফবিসিসিআই সভাপতি করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে, ভারতের বাণিজ্য প্রতিনিধি প্রমেশ ব্যাসাল এবং এফবিসিসিআই-এর সহ-সভাপতি রেজাউল করিম রেজনু ও পরিচালক মুনির হোসেনও উপস্থিত ছিলেন।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...