Don't Miss
Home / আজকের সংবাদ / ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

এমএনএ খেলাধূলা ডেস্ক :  বসুন্ধরা কিংস অপ্রতিরূদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে। এবার দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

বসুন্ধরা কিংসের পক্ষে জোড়া গোল করেন আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল বেকেরার।

আজ কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ব্রাজলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেসের পাস থেকে ১০ম মিনিটে দলের প্রথম গোলটি আসে বেকেরার পা থেকে।

অবশ্য সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮/১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ২২তম মিনিটে মোহাম্মদ আবিওলা নুরাতের গোলে সমতায় ফেরে মোহামেডান।

গোল হজমের পর আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রুজনের দল। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা ২-১ করে নেয় বসুন্ধরা কিংস। এবার আলমগীর কবীর রানার পাস থেকে প্রথমার্ধের শেষ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল উদযাপনে মাতে বসুন্ধরা কিংস। ৪৯তম মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পাস থেকে মোহামেডানের জাল খুঁজে নেন আরেক ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দো। ৮১তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেকেরা। মোহামেডানকে সমতায় ফেরার সুযোগ না দিয়ে দাপুটে জয়ে ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই নিয়ে লিগে টানা ৫ ম্যাচে ৫ জয় পেলো তারা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে ব্রুজনের দল। ৫ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে মোহামেডান।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...