Don't Miss
Home / আজকের সংবাদ / করোনা ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন

করোনা ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন

এমএনএ সংবাদ ডেস্ক :  করোনা ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা।

তিনি আরো বলেন, কাল সকাল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে। রাজধানীতে ৪৩ টি সরকারি হাসপাতালে দেয়া হবে টিকা।

এছাড়া সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে বলেও জানান নাসিমা সুলতানা।

জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...