Don't Miss
Home / আজকের সংবাদ / রোববার থেকে দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু

রোববার থেকে দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু

 এমএনএ সংবাদ ডেস্ক :  রোববার দেশে একযোগে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুম থেকে ভিডিও কনরফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকাদান কাজের চূড়ান্ত প্রস্তুতি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন টিম।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পঙ্গু পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, প্রথম পর্যায়ে ৬০ লাখ মানুষকে টিকাদানের আওতায় আনার পরিবর্তে ৩৫ লাখ মানুষের দুই ডোজের টিকা নিশ্চিত করবে সরকার।

এছাড়াও প্রথম টিকার পর দ্বিতীয় ডোজ আট সপ্তাহ বা দুই মাসের পরিবর্তে এখন এক মাস পরে দেয়া হবে। ইতিমধ্যে সারাদেশের সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে ঢাকার বাইরে ৬শত ১৩টি কেন্দ্রে টিকাদান কাজের প্রস্তুতি শেষ হয়েছে। টিকাদান কাজে প্রায় ছয় হাজার ছয় শত ৯০টি টিম কাজ করবে।

করোনার টিকা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়াতে স্বাস্থ্য সংশ্লিষ্ঠরা আহ্বান জানিয়েছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...