Don't Miss
Home / আজকের সংবাদ / আমের জুস

আমের জুস

এমএনএ রান্না ডেস্কঃ (ফারহানা রুমকি)

কাচা আমের জুসঃ

গরমে যদি এক গ্লাস জুস বানিয়ে কেউ দেয় কি পরিমাণ খুশি লাগে তা আপনারা নিশ্চয় অনুভব করছেন! আর তা যদি হয় কাচা আমের জুস তা হলে তো কোন কথাই নেই।কাচা আমের জুস অনেক স্বাস্থ্য সম্মত একটি খাবার এবং খুব কম সময়ে এই জুস টি তৈরি করা যায়।চলুন তাহলে জেনে নিই কি কি লাগছে জুস বানাতে।
কাচা আমের জুস উপকরণঃ

• কাচা আম – ২ টি
• চিনি – ২ টেবিল চামচ
• বিটলবণ – ১ চা চামচ
• কাঁচামরিচ – ১ টি
• বরফ টুকরো – কয়েক টি
• ধনিয়া/ পুদিনাপাতা- সামান্য
কাচা আমের জুস প্রস্তুত প্রণালীঃ
আম ছিলে টুকরো করে সব উপকরণ গুলো ব্লেন্ডারে পরিমাণ মত পানি দিয়ে ব্লেন্ড করে ছাকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে পরিবেশন করুণ।
________________________________________
পাকা আমের জুসঃ

পাকা আমের জুস করতে যা যা লাগছে।
পাকা আমের জুস উপকরণ :

• পাকা আম – ১ কাপ
• চিনি সামান্য
• বরফ কুচি – ১ কাপ
• নরমাল পানি
পাকা আমের জুস প্রস্তুত প্রণালীঃ
ব্লেন্ডারে সব উপকরণ এক সাথে করে ব্লেড করে পরিবেশন করুন।

 

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...