Don't Miss
Home / জাতীয় / ১৫ আগস্টের মধ্যে দেশে ৫৪ লাখ টিকা আসবে স্বাস্থ্যমন্ত্রী

১৫ আগস্টের মধ্যে দেশে ৫৪ লাখ টিকা আসবে স্বাস্থ্যমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ করোনাভাইরাসের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আজ সোমবার বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। বাকিগুলোর মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন সরকারের উপহারের রয়েছে ১০ লাখ টিকা। মোট ৫৪ লাখ টিকা আসবে।

তিনি বলেন, এতে সুবিধা হবে। টিকা কার্যক্রম যে গতিতে চলছে, সেটা বজায় রাখা যাবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা এ মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...