Don't Miss
Home / হোম স্লাইডার / পিএসজি কর্তৃপক্ষের সাথে এমবাপ্পের মিটিং
পিএসজি

পিএসজি কর্তৃপক্ষের সাথে এমবাপ্পের মিটিং

এমএনএ খেলাধুলা ডেস্ক : এ সপ্তাহেই প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে পিএসজিতে থাকা না থাকার বিষয় নিয়ে মিটিং করবেন কিলিয়ান এমবাপ্পে। এটাই এমবাপ্পে ও ফরাসি ক্লাবটির সর্বশেষ অবস্থা, জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এল চিরিংগুইতো।পিএসজিতে লিওনেল মেসির আগমনের পর ভিন্ন মাত্রা পায় কিলিয়ান এমবাপ্পের ফরাসি লিগে থাকা না থাকার বিষয়টি। বেশ কয়েকবার ফ্রান্স ফরোয়ার্ড স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানোর কথাও বলেছেন। মেসি আসায় যেন সেই ইচ্ছা আরও একধাপ এগোল। এত এত তারকাকে ক্লাবে রাখার ক্ষেত্রেও যে নানা ধরনের সীমাবদ্ধতায় পড়তে হবে পিএসজিকে, বেতনের ব্যাপার তো রয়েছেই।

পিএসজির সঙ্গে আর এক বছরের চুক্তি রয়েছে এমবাপ্পের। সে ক্ষেত্রে এখন কিলিয়ানকে না ছাড়লে এক বছর পর ফ্রি এজেন্ট হিসেবেই দল বদল করতে পারবেন ফরাসি বিস্ময় বালক। কিন্তু তিনি চাচ্ছেন চলে যাওয়ার আগে পিএসজিও কিছুটা লাভবান হোক, রিয়াল মাদ্রিদ থেকে ফি নেওয়ার মাধ্যমে। সে ক্ষেত্রে এখনই ছেড়ে দিতে হবে তাকে।

এসব বিষয় নিয়ে কথা বলতেই নাকি খেলাইফির সঙ্গে মিটিং ডেকেছেন এমবাপ্পে। পিএসজি এ মৌসুমে লিওনেল মেসি, জিয়ানলুইজি দোন্নারুমা, সার্জিও রামোস, উইনাল্ডামদের দলে ভিড়িয়েছে। পাশাপাশি নেইমার জুনিয়র তো রয়েছেনই। এদের প্রায় সবার বেতনই উচ্চ হারে। সেখানে এমবাপ্পেকেও রাখা তাদের জন্য একটি কঠিন হবেই বলে মনে করছে।

এল চিরিংগুইতো বলছে, এ সপ্তাহেই পিএসজির কর্ণধার খেলাইফির সঙ্গে মিটিং করবেন এমবাপ্পে। এর কারণ গত কয়েক দিন ধরে নাকি পিএসজির সমর্থকরা এমবাপ্পে ধুয়ো দিচ্ছেন। তাও সেটা পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে। এরপর অ্যান্ডার হেরেরার জন্মদিন পালনের অনুষ্ঠানেও থাকেননি কিলিয়ান।

সব মিলিয়ে দুই পক্ষের মধ্য সম্পর্কটা একদম ভালো যাচ্ছে না। তবুও এমবাপ্পেকে যে কোনো মূল্যে রেখে দিতে চাইছে পিএসজি। সদ্য দলে যোগ দেওয়া রামোস-মেসিও চান এমবাপ্পে পিএসজিতেই থাকুক। পিএসজি মনে করছে, এমবাপ্পে বোধয় চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্যই রিয়াল মাদ্রিদে যেতে চাচ্ছে। কিন্তু তারা তো এখন মেসি-নেইমার-রামোসদের নিয়ে বিশ্বের সেরা দলগুলোর একটি। তবে কেন দল বদল করবেন ফরাসি স্ট্রাইকার। খেলাইফিও কয়েক দিন আগে বলেছিলেন, এমবাপ্পে কোথাও যাচ্ছে না। কারণ চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য এখন আমাদের সব কিছুই আছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে ক্লাবগুলো।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...