Don't Miss
Home / আজকের সংবাদ / অকালে চুল পাকা রোধে কী করবেন
চুল ঝরে যায়

অকালে চুল পাকা রোধে কী করবেন

এমএনএ জীবনচর্চা ডেস্ক : চুল একটা নির্দিষ্ট প্রাকৃতিক চক্রের মধ্যে দিয়ে বাড়ে। চুল ঝরে যায়, তার পরে আবার চুল গজায়। কিন্তু একটা বয়সের পর চুলের ‘ফলিকল’গুলো বুড়োটে হয়ে যায় এবং মেলানিন উৎপাদন করা কমিয়ে দেয়, যার ফলে চুল ক্রমে রংহীন হয়ে যায়। কিন্তু অনেকের আবার অকালেই চুল পেকে যায়। এতে তারা মনঃকষ্টে ভোগেন, বিব্রত বোধ করেন।

নানা কারণে অল্প বয়সে চুল পেকে যায়। সাধারণত বংশগত, হরমোনজনিত সমস্যা, মানসিক অবসাদ, ভিটামিনের অভাব হলে চুলে তাড়াতাড়ি পাক ধরে। এছাড়া দূষণ, চুলে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণেও চুল পাকতে পারে।

অল্প বয়সে চুল পাকা রোধে কিছু বিষয় অনুসরণ করতে পারেন।

যেমন-

১. যে কোনও ধরনের মানসিক চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকুন। মানসিক চাপ চুল পাকা বাড়িয়ে দিতে পারে।

২. শরীরে পুষ্টিগত কোনও অভাব হচ্ছে কি না সেটা দেখুন। কারণ চুল খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করে থাকে।

৩. চুল পাকা সমস্যা কমাতে সাপ্লিমেন্ট ভালো কাজ করে। চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে এ ধরনের সাপ্লিমেন্ট খেতে পারেন।

৪. চুল পাকা রোধে প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি ১২, জিঙ্ক, কপার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন।

৫. ধূমপান করলে শরীরে মেলানিন উৎপাদন ব্যাহত হয়। ফলে চুলে পাক ধরা ত্বরান্বিত হয়। তাই ধূমপান থেকে বিরত থাকুন।

৬.চিকিৎসকের পরামর্শ ছাড়া চুলে কলপ, রাসায়নিক ব্যবহার করা ঠিক নয়।

x

Check Also

নতুন সরকারের প্রথম বাজেট পেশ বৃহস্পতিবার: অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

অর্থনৈতিক প্রতিবেদক নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেট আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন ...