Don't Miss
Home / আন্তর্জাতিক / চার মাসে আগেও বিয়ে কী, বুঝতেন না মালালা
মালালা ইউসুফজাই

চার মাসে আগেও বিয়ে কী, বুঝতেন না মালালা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : চার মাস আগে পাকিস্তানের অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছিলেন, ‘আমি নিশ্চিত নই যে কখনো বিয়ে করব কি না।’তিনি বলেছিলেন, ‘আমি এখনো বুঝতে পারছি না যে কেন মানুষকে বিয়ে করতে হবে’।তিনি আরও বলেছিলেন, ‘আপনি যদি আপনার জীবনকে কারাগার বানাতে চান, তাহলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। কেন এটি একটি কেবল অংশীদারত্ব হতে পারে না?’গত জুলাই মাসে ভোগ ম্যাগাজিনের দেওয়া সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী মালালা এসব কথা বলেছিলেন।

সে সময় বিয়ে নিয়ে মালালার মত ও বিতর্ক মূলধারার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিধ্বনিত হয়েছিল। তার বিরুদ্ধে বিয়ে বিষয়ে তরুণদের মন কলুষিত ও পশ্চিমা সংস্কৃতি প্রচারের অভিযোগ উঠে।তার সেই মন্তব্যের চার মাস যেতে না যেতেই গাঁটছড়া বেঁধে ফেললেন আলোচিত এই নোবেলজয়ী। ইংল্যান্ডের বার্মিংহাম তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মালালা।মালালার বর আসার মালিক, লাহোর শহর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের একজন অপারেশন ম্যানেজার। ২০২০ সালের মে মাসে ওই পদে যোগ দিয়েছেন।

তিনি পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে ২০১২ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক অর্জন করেন। তিনি পাকিস্তান সুপার লিগের (পিসিএল) একটি দলেরও দায়িত্ব পালন করেছিলেন। তার একটি খেলোয়াড় ব্যবস্থাপনা সংস্থাও রয়েছে।বরের সঙ্গে কয়েকটি ছবি নিজের টুইটারে পোস্ট করে মালালা লিখেছেন, ‘আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আমি সারা জীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। পরিবারের সদস্যদের সঙ্গে স্বল্পপরিসরে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই।’

১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালা ইউসুফজাইয়ের জন্ম।নারী শিক্ষাবিরোধী তালেবান জঙ্গিদের এলাকায় বসে মেয়েদের স্কুলে যাওয়ার পক্ষে বিবিসি ব্লগে লেখালেখি করে তিনি পশ্চিমা বিশ্বের নজর কাড়েন। তখন তার বয়স মাত্র ১১। নারী শিক্ষার পক্ষে কথা বলায় তিনি প্রাণনাশের হুমকি পর্যন্ত পান।২০১২ সালের ৯ অক্টোবর সোয়াত উপত্যকার মিনগোরাত এলাকায় ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবীকে স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা।২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে মালালা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...