Don't Miss
Home / হোম স্লাইডার / রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন বাইডেন
পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করলো

রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন বাইডেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে আগ্রাসনের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাশিয়ার জন্য ‘কঠিন পরিস্থিতি’ তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।ইউক্রেনে আগ্রাসন চালাতে সীমান্ত এলাকায় রাশিয়া বিপুলসংখ্যক সেনা সমাবেশ ঘটাচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে কিয়েভ সরকার। ওয়াশিংটনও একই কথা বলছে। এ পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবেন বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে বাইডেন ও পুতিনের মধ্যে ভিডিও সংলাপ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ওয়াশিংটন ও মস্কো দুপক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বাইডেনের এ সতর্ক বার্তার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও ইউক্রেন নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি দেন। ইউক্রেনে হামলা চালালে মস্কোকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনে আগ্রাসন চালাতে সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটাচ্ছে রাশিয়া। ইউক্রেনের দাবি, আগামী মাসেই বড় ধরনের হামলা চালাতে পারে রুশ বাহিনী। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে, এমন তথ্যপ্রমাণ পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন।২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখল করে রাশিয়া। দেশটি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদেরও মদদ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...