Don't Miss
Home / হোম স্লাইডার / কোহলি অনেক ঝগড়াটে স্বভাবের : সৌরভ
বিরাট কোহলি

কোহলি অনেক ঝগড়াটে স্বভাবের : সৌরভ

এমএনএ খেলাধুলা ডেস্ক : বিরাট কোহলি-সৌরভ গাঙ্গুলীর মুখোমুখি অবস্থানে বিতর্ক তুঙ্গে ভারতীয় ক্রিকেটে। অধিনায়কত্ব ইস্যুতে বিসিসিআই সভাপতির ভাষ্য, কোহলিকে টি-২০’র অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করা হয়েছিল। যদিও কোহলি বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, এমন কিছুই করেনি বোর্ড।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘নির্বাচকরা মিটিং করার ঘণ্টা দেড়েক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের টেস্ট সিরিজ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর আমাকে বলা হয় পাঁচ নির্বাচক সিদ্ধান্ত নিয়েছে যে, আমি যেন ওয়ানডে অধিনায়ক না থাকি। তখন আমি বললাম ঠিক আছে। এই বিষয়গুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার পর আমাকে বলা হয়েছে। আমি আবারও বলছি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আমার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়নি।’

কোহলির এমন মন্তব্যের পর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘কোনো মন্তব্য করতে চাই না। আমরা এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টা বিসিসিআইয়ের ওপর ছেড়ে দিন।’এদিকে এমন উত্তেজনার মধ্যেই কোহলিকে নিয়ে আবারও নতুন মন্তব্য করেছেন সৌরভ। তিনি জানিয়েছেন, কোহলির সব ভালো কিন্তু সে অনেক ঝগড়াটে।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে সৌরভকে প্রশ্ন করা হয়, কোন ক্রিকেটারের ‘অ্যাটিচিউড’ সবচেয়ে ভালো? জবাবে তিনি বলেন, ‘আমাদের টেস্ট দলের অধিনায়কের ‘অ্যাটিচিউড’ আমার ভালো লাগে, তবে ও বড্ড ঝগড়া করে।’

অন্যদিকে, কোহলি এবং গাঙ্গুলির মধ্যে কাদা-ছোড়াছুড়ি দেখতে চান না ভারতের কিংবদন্তি দুই খেলোয়াড় কপিল দেব এবং সুনিল গাভাস্কার। গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দেশের ক্রিকেটের এই পরিস্থিতির দ্রুত অবসানের দাবি জানিয়েছেন কপিল দেব।

তিনি বলেন, ‘এই মুহূর্তে একে অপরের দিকে আঙুল তোলা মোটেও ভালো নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে যাচ্ছে। অনুগ্রহ করে সেদিকে মনোযোগ দেওয়া হোক। বোর্ড সভাপতি তো বোর্ড সভাপতিই। কিন্তু ভারতের অধিনায়ক হওয়াটাও অনেক বড় বিষয়। জনসমক্ষে যেভাবে একজন আরেকজনের বিরুদ্ধে আজেবাজে বলছে তা মোটেও শোভনীয় নয়।’এদিকে ভারতের আরেক কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার বলছেন, সবকিছু পরিষ্কার হওয়া প্রয়োজন। এ জন্য সৌরভকে মুখ খোলার আহ্বানও জানিয়েছেন তিনি।

গাভাস্কার বলেন, ‘কোহলির বক্তব্যের ক্ষেত্রে বোর্ডকে টানার প্রয়োজন নেই। ও একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে কথাগুলো বলেছে, যে ব্যক্তি কোহলির সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেছিল। তাই সৌরভকেই জিজ্ঞেস করা উচিত, কেন তাদের কথার মধ্যে এত অমিল। সেই এখন সবচেয়ে ভালো উত্তর দিতে পারে।’

গুঞ্জন ছিল, কোহলির এমন বিস্ফোরক মন্তব্যের পরও বিসিসিআই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও নিতে পারে। এর বেশ কিছু কারণও আছে। প্রথমত, যদি এখনই কোহলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তবে ভারতীয় ক্রিকেটের সম্মান ও ভাবমূর্তি নষ্ট হবে। ফলে বিসিসিআই যা ব্যবস্থাই নেবে তা দক্ষিণ আফ্রিকা সফরের পর নেবে। দ্বিতীয়ত, এখন যদি বোর্ড কোনো ব্যবস্থা নেয়, তবে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া সিরিজে তা প্রভাব পড়তে পারে।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...