এমএনএ বিনোদন ডেস্ক : কিছুদিন আগেও আলোচ্য বিষয় ছিল যার আবেদনময়ী নৃত্য আর উষ্ণ স্ক্রিন প্রেজেন্স। টিপ টিপ বারসাখ্যাত এই নায়িকার নাম শুনলেই মনে পড়ে গোবিন্দ কিংবা অক্ষয়ের সঙ্গে তার মারদাঙ্গা লুকে কমার্শিয়াল সিনেমায় অভিনয়ের কথা। কিন্তু আজ তিনি এক অন্য রাভিনা টেন্ডন।
বয়স যখন ৫০ ছুঁই ছুঁই তখন তিনি আবারও নতুন করে গড়ছেন নিজেকে। যার প্রমাণ ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘আরণ্যক’। এই সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় আগমন রাভিনার। বলা চলে এই সিরিজের মাধ্যমেই জন্ম এক নতুন রাভিনার।
সিরিজে কাস্তুরী নামে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। গতানুগতিক ক্রাইম থ্রিলারের নারী চরিত্রের মতো দুমদাম ইংরেজি বলা, স্মার্ট, সুন্দরী মারকুটে পুলিশ অফিসার নয়। মফস্বলের এক মধ্যবিত্ত পরিবারের বউ, যিনি কথা বলেন আঞ্চলিক ভাষায়, কিছুটা রগচটা তবে মনটা নরম। যিনি নিজের পরিবারের আগে ভালোবাসেন তার ডিউটিকে।
কাস্তুরী চরিত্রে দারুণ মানিইয়ে গেছে রাভিনাকে। কমার্শিয়াল ঘরানা থেকে বেরিয়ে হিমাচালী এক্সেন্ট আর মিনিমাল মেকআপে তাকে দেখে চেনাই যায়নি ইনিই সেই ৯০ দশকের নায়িকা রাভিনা টেন্ডন।রাভিনার পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টপাধ্যায়, আশুতোষ রানাসহ আরও অনেকেই। সিরিজ মুক্তির পর থেকেই গল্প, স্ক্রিনপ্লে এবং অভিনয়ের প্রশংসায় ভাসছে ‘আরন্যক’ টিম।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

