Don't Miss
Home / হোম স্লাইডার / অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত
বুধবার অ্যান্টিগায় অসি

অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত

এমএনএ খেলাধুলা ডেস্ক : তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল উড়িয়ে যুব বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে ভারত। বুধবার অ্যান্টিগায় অসিদের ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবার ফাইনালে উঠেছে ভারতীয় যুবারা।শিরোপা লড়াইয়ে চারবারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ২৪ বছর পর ফাইনালে ওঠা ইংল্যান্ড। নর্থ সাউন্ডে ৫ ফেব্রুয়ারি এবারের টুর্নামেন্টের ফাইনাল।

কলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক যশ দুল খেলেন ১১০ রানের ঝকঝকে এক ইনিংস। শেখ রশিদ ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি।তৃতীয় উইকেটে দুল আর রশিদ মিলে গড়েন ২০৪ রানের বিশাল এক জুটি। এ জুটিতে ভর করেই বড় পুঁজি পেয়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন জ্যাক নিসবেট আর উইলিয়াম সালজমান। জবাবে একটা সময় ২ উইকেটে ৭৩ থাকলেও পরে হঠাৎ ধস নামে অস্ট্রেলিয়া যুবদলের ইনিংসে। ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তিনবারেরচ্যাম্পিয়নরা।দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লাচান শ। করি মিলার ৩৮ এবং ক্যাম্পবেল কেলাওয়ের ব্যাট থেকে আসে ৩০ রান। বাকিদের কেউ ত্রিশের ঘরে পৌঁছাতে পারেননি।

ইনিংসের ৪৯ বল বাকি থাকতে ১৯৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের ভিকি ওস্তাল ৩টি এবং রবি কুমার ও নিশাত সিন্ধু দুটি করে উইকেট নেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...