Don't Miss
Home / অর্থনীতি / ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে ১০টি প্রবণতা নিয়ে হুয়াওয়ের পূর্বাভাস

২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে ১০টি প্রবণতা নিয়ে হুয়াওয়ের পূর্বাভাস

এমএনএ প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০২৬ সালের শীর্ষ ১০টি প্রবণতা প্রকাশ করেছে হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার।

স্মার্ট পিভি (ফোটোভোলটাইক) ও এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে এ পূর্বাভাস উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “অল-সিনারিও গ্রিড-ফর্মিং, আনলিশিং এআই অ্যান্ড ফর্জিং এক্সেলেন্স: অ্যাডভান্স রিনিউএবলস অ্যাজ মেইন এনার্জি সোর্সেস”।

অনুষ্ঠানে স্মার্ট পিভি ও ইএসএস প্রোডাক্ট লাইনের ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার এরিক ঝং শীর্ষ ১০টি ট্রেন্ড এবং সংশ্লিষ্ট হোয়াইট পেপার প্রকাশ করেন। এতে পিভি, উইন্ড পাওয়ার এবং ইএসএস-কে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থার প্রধান শক্তির উৎস হিসেবে দ্রুত প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় কৌশল ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরা হয়। একই সঙ্গে শিল্পের মানসম্মত ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার হুয়াওয়ে বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এরিক ঝং বলেন, গত এক দশকে পিভি, উইন্ড পাওয়ার এবং ইএসএস খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। তবে নবায়নযোগ্য শক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড ব্যবস্থাপনা এবং ব্যবহার প্রক্রিয়ায় ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, শিল্পখাত এখন একক উদ্ভাবন থেকে সরে এসে সমন্বিত অগ্রগতির দিকে এগোচ্ছে। পিভি ও এনার্জি স্টোরেজ খাতে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি চারটি ব্যবহারভিত্তিক (সিনারিও-নির্ভর) এবং ছয়টি প্রযুক্তিকেন্দ্রিক—মোট ১০টি প্রবণতা চিহ্নিত করেছে।

২০২৬ সালের শীর্ষ ১০টি ট্রেন্ড

১. পিভি + উইন্ড + ইএসএস সমন্বয় নবায়নযোগ্য শক্তিকে আরও পূর্বানুমানযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য ও স্থিতিশীল বিদ্যুৎ উৎসে রূপান্তর করবে।

২. গ্রিড-ফর্মিং ইএসএস বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩. উৎপাদন-সরবরাহ-ব্যবহার-সংরক্ষণ সমন্বয় স্থানীয় স্বনির্ভরতা বাড়াবে এবং বৈশ্বিক বিদ্যুৎ ব্যবস্থার সংযোগ জোরদার করবে।

৪. আবাসিক পিভি + ইএসএস-এ এআই রূপান্তর—এআই-সক্ষম ব্যবস্থা থেকে এআই-নেটিভ ব্যবস্থায় উত্তরণ ঘটবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করবে।

৫. উচ্চ ফ্রিকোয়েন্সি ও উচ্চ ঘনত্ব প্রযুক্তি পিভি + ইএসএস ডিভাইসের ধারণক্ষমতা বৃদ্ধি করবে।

৬. উচ্চ ভোল্টেজ ও নির্ভরযোগ্যতা এলসিওই (লেভেলাইজড কস্ট অব এনার্জি) কমাতে সহায়ক হবে।

৭. সিস্টেম-লেভেল ব্যাটারি ব্যবস্থাপনা—ইএসএস শুধু ব্যাটারিনির্ভর নয়; নিরাপদ ও স্থিতিশীল পরিচালনায় সমন্বিত ব্যবস্থাপনা অপরিহার্য।

৮. উন্নত গ্রিড-ফর্মিং প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো নির্মাণ ত্বরান্বিত করবে।

৯. এআই এজেন্টভিত্তিক স্বয়ংক্রিয় পরিচালনা নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা বাড়াবে।

১০. পরিমাপযোগ্য নিরাপত্তা মানদণ্ড এনার্জি স্টোরেজ শিল্পে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে।

সব পরিস্থিতিতে গ্রিড-ফর্মিং প্রযুক্তির প্রয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং উৎকর্ষ সাধনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে প্রধান শক্তির উৎসে পরিণত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার আশা প্রকাশ করেছে, শিল্পের অংশীদার ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পিভি ও ইএসএস খাতের টেকসই ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।

x

Check Also

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের উড়োজাহাজ চুক্তি করছে বিমান

বিশেষ প্রতিনিধি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল ...