Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদুল ফিতরের দিন সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল: ডিএমটিসিএল

ঈদুল ফিতরের দিন সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল: ডিএমটিসিএল

এমএনএ প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার, ১৭ মার্চ। এ উপলক্ষে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচল সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে।

সোমবার (১৬ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে মেট্রোরেল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে চলাচল করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখকে সামনে রেখে ১৭ মার্চ শবে কদর-এর ছুটিসহ সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।

ঈদযাত্রায় নগরবাসীর চলাচল সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...