Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / বর্তমান পুলিশ পোশাক নিয়ে বাহিনীর ভেতরে সন্তুষ্টি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান পুলিশ পোশাক নিয়ে বাহিনীর ভেতরে সন্তুষ্টি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পুলিশ পোশাক নিয়ে বাহিনীর ভেতরে সন্তুষ্টি নেই। তাই পূর্বের ঐতিহ্যবাহী কোনো ইউনিফর্ম পুনরায় চালু করা যায় কি না—সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-এর প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে। এই কমিশনের মূল লক্ষ্য হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা। তার ভাষায়, অতীতের স্বৈরশাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অবস্থা কাটিয়ে এখন বাহিনী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকার চায়, পুলিশ কোনো দলের হাতিয়ার না হয়ে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করুক।

মন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ জন্য সদস্যদের মনোবল ও দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজ উপভোগ করেন এবং সেরা অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী এই কুচকাওয়াজের মাধ্যমে এক বছরের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেছেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...