Don't Miss
Home / আজকের সংবাদ / মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন ও পাকিস্তানের ৫ দফা উদ্যোগ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন ও পাকিস্তানের ৫ দফা উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ৩২তম দিন ছিল সোমবার। হামলার প্রথম দিন, গত ২৮ ফেব্রুয়ারি, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিসমূহ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়াচ্ছে।

চীন ও পাকিস্তানের মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর ৫ দফা উদ্যোগ

ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি ৫ দফা উদ্যোগ ঘোষণা করেছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর মধ্যে বৈঠকের পর এটি প্রকাশ করা হয়েছে।

৫ দফা হলো:
১. অবিলম্বে যুদ্ধ বন্ধ – সব ধরনের বৈরিতা বন্ধ করতে হবে এবং সংঘাত নতুন কোনো অঞ্চলে ছড়ানো রোধ করতে হবে।
২. সার্বভৌমত্ব রক্ষা ও আলোচনা – ইরান ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে শান্তি আলোচনা শুরু করতে হবে।
৩. বেসামরিক নাগরিকদের সুরক্ষা – বেসামরিক নাগরিক এবং অ-সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
৪. হরমুজ প্রণালীর নিরাপত্তা – আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. পূর্ণাঙ্গ শান্তি কাঠামো – জাতিসংঘের সনদ বা ইউএন চার্টারের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদী শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

চীন ও পাকিস্তান এই উদ্যোগের মাধ্যমে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

ইরানে ক্যানসার ওষুধ কারখানা ও মানসিক হাসপাতালে হামলা

ইরানে চলমান হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি ক্যানসার প্রতিরোধী ওষুধ কারখানা এবং একটি মানসিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আইআরআইবি জানায়, মঙ্গলবার দেশটির বৃহৎ ক্যানসার ও অ্যানেস্থেটিক ওষুধ উৎপাদনকারী কারখানায় হামলা হয়েছে।

এর আগে সোমবার রাতে তেহরানে নবনির্মিত ‘দেলরাম সিনা সাইকিয়াট্রিক হসপিটাল’-কে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয়। হাসপাতালের পরিচালক জানান, হামলার সময় অন্তত ৩০ জন রোগী সেখানে চিকিৎসাধীন ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

চীন ও পাকিস্তানের আহ্বান

চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। এছাড়া তারা হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অবস্থান

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটানো। তিনি বলেন, আলোচনার টেবিল খোলা রাখলেও সামরিক অভিযান চলবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইতালির বাধা ও ট্রাম্পের মন্তব্য

মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা ঘাঁটিতে নামতে দেওয়া হয়নি। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো জানিয়েছেন, ফ্লাইটের জন্য পূর্ব অনুমতি ছিল না।

একই সঙ্গে ট্রাম্প হরমুজ প্রণালী সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি না পাওয়া দেশগুলোর প্রতি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “নিজেদের তেল নিজেদের সরাসরি প্রণালিতে গিয়ে জোগাড় করুন।”

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...