Don't Miss
Home / আজকের সংবাদ / পাঁচ দিনেই সুলতানের আয় ৩৪০ কোটি রূপি

পাঁচ দিনেই সুলতানের আয় ৩৪০ কোটি রূপি

এমএনএ বিনোদন ডেস্ক : মুক্তির পাঁচ দিনের মধ্যে ৩৪০ কোটি রূপি আয় ছাড়িয়ে যাওয়ায় সর্বকালের সেরা ছবির তালিকায় ঠাঁই পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া  ‘সুলতান’ ছবিটি।

একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েই যাচ্ছেন সুপারস্টার সালমান খান। বক্স অফিসে আয়ের দিক থেকে সর্বকালের সেরা ১৪ সিনেমার মধ্যে পাঁচটিই তার দখলে। আর এবার মুক্তির মাত্র পাঁচ দিনেই সেই আরাধ্য তালিকায় জায়গা করে নিল তার অভিনীত আরো একটি সিনেমা ‘সুলতান’। মুক্তির মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী ৩৪০ কোটি রূপি আয় করে সর্বকালের সেরা ১০ সিনেমার মধ্যে ছবিটি স্থান করে নেয়।

Sultan--3শুধুমাত্র ভারতের বক্স অফিসে মুক্তির পাঁচ দিনে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ‘সুলতান’ আয় করে নিয়েছে ১৮২ কোটি রূপি। যা বলিউডে এর আগে দেখা যায়নি। অন্যদিকে শুধু ভারতেই নয়, সমানতালে ছবিটি দাপট দেখাচ্ছে পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশেও। সব মিলিয়ে মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৩৪০ কোটি রূপি। যা এত অল্প সময়ে রেকর্ড!

সুলতান’-এর বাজেট:
এই সিনেমায় সুপারস্টার সালমান খান কোনো পারিশ্রমিক নেননি। তার পারিশ্রমিক নির্ভর করবে ছবিটির ব্যবসা সফলতার উপর। সালমানের পারিশ্রমিক ছাড়াই ‘সুলতান’ নির্মাণে ব্যয় হয়েছে ৯০ কোটি রূপি। প্রোডাকশন খরচ ৭০ কোটি রূপি আর বিজ্ঞাপনে খরচ হয়েছে ২০ কোটি রূপি।

‘সুলতান’-এর রেকর্ড:
*তিন দিনে ১০৬ কোটি রূপি আয় করে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করার রেকর্ড গড়লো ছবিটি। এরআগে মাত্র তিন দিনে শত কোটি রেকর্ড স্পর্শ করার ইতিহাস শুধু তারই ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ছিল।

*সালমান অভিনীত গত বছরের ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’ সাত দিনে আয় করেছিল ১৮১ কোটি রূপি, অন্যদিকে তা পাঁচ দিনেই করে দেখাল ‘সুলতান’।

*তিন দিনে শত কোটি রূপি আয় করা দ্বিতীয় ছবি ‘সুলতান’।

*‘সুলতান’ ছাড়া মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিসে ত্রিশ কোটি রূপি আয় করা একমাত্র সিনেমা ‘ধুম ৩’।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...