Don't Miss
Home / আজকের সংবাদ / পতেঙ্গায় আনসারউল্লাহর ৫ সদস্য আটক

পতেঙ্গায় আনসারউল্লাহর ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের পতেঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে আনসারউল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ansarullahআটক ৫ জন হলেন- আতিকুল হাসান ইমন (২৩), জামশেদুল আলম হৃদয় (২২), রুবেল উদ্দিন (২৪), মহিউদ্দিন (২৫) ও আক্কাস আলী নয়ন (২৪)।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এডিসি (মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, গত রবিবার নগরীর বায়েজিদ এলাকা থেকে লাদেন নামে আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। লাদেন দিনাজপুর মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্র।

তার স্বীকারোক্তি অনুযায়ী পতেঙ্গায় অভিযান চালিয়ে আনসারউল্লাহ বাংলা টিমের আরো পাঁচ সদস্যকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, আটক এবিটির ৫ সদস্যের মধ্যে চারজন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...