এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সমকামী বিয়ের বৈধতা নিয়ে বিচারকদের একটি প্যানেলের সামনে এক মামলার শুনানি চলছে তাইওয়ানের সর্বোচ্চ আদালতে। ধারণা করা হচ্ছে, শুনানি শেষে এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ের অনুমতি দিয়ে দিতে পারে দেশটি।
রাজধানী তাইপের পৌর কর্তৃপক্ষের মাধ্যমে এই মামলাটি আদালতে তুলেন তাইওয়ানের সমকামীদের পক্ষে কাজ করা কর্মীরা। এছাড়া সমকামী বিয়ের বৈধতা দেয়া হবে কিনা, এ নিয়ে দেশটির পার্লামেন্টেও তর্ক-বির্তক হয়।
গত বেশ কয়েকমাস ধরে এই দাবিতে উত্তাল রয়েছে তাইওয়ান। সেখানে সমলিঙ্গের বিয়ের পক্ষের লোকদের কণ্ঠ প্রতিবাদের প্রেক্ষিতে রক্ষণশীলদের সঙ্গে বিরোধের জেরে সমাজ দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে।
দেশটির ১৪ জন বিচারপতিদের একটি প্যানেলের সামনে এ সংক্রান্ত শুনানি ও বির্তক চলমান রয়েছে, যেখানে বিবাহের ক্ষেত্রে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে নির্ধারিত নাগরিক কোডকে তারা অসাংবিধানিক মনে করছেন।
বর্ষীয়ান সমকামী কর্মী চি চিয়া উই জানান, ২০১৩ সালে সমলিঙ্গের সঙ্গীকে বিয়ে করে নিবন্ধন করতে গেলে তা বাতিল করে দেয়া হয়। আর এর প্রেক্ষিতে তিনিও এর আগে আদালতে অভিযোগ দায়ের করেছিলেন।
তবে এই শুনানি চলার মধ্যেই হাজারো তাইপেবাসী আদালতের সামনে রংধনু পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। পাশাপাশি সেখানে সমকামী বিবাহের বিরোধীদের জমায়েত হতে দেখা গেছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

