Don't Miss
Home / আজকের সংবাদ / চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের দল ঘোষণা

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের দল ঘোষণা

এমএনএ স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দল ঘোষণা করল ভারত। অনেক দিন পর দলে ফিরলেন পেসার মোহাম্মদ শামি।

২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির পর ভারতের হয়ে আর ওয়ানডে খেলেননি শামি। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে পুনরুজ্জীবিত হচ্ছে তাঁর আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার।

শামি ছাড়া চমকে দেওয়ার মতো কোনো নাম নেই ভারতীয় দলে। ২০১৩ সালের পর এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে ফিরেছিলেন যুবরাজ সিং। চ্যাম্পিয়নস ট্রফির দল জায়গাটা ধরে রাখলেন তিনি। জায়গা ধরে রেখেছেন মনীশ পান্ডেও। চোট কাটিয়ে ফিরেছেন রোহিত শর্মা। হরভজন সিং ফিরতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর জায়গা হয়নি দলে।

২৫ এপ্রিল ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ সময়। অন্য সবগুলো দেশ সময় মতো দল দিয়ে দিলেও প্রায় দুই সপ্তাহ পরে দল দিল ভারত। সূত্র: টিওআই।

ভারতের ঘোষিত দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মনীশ পান্ডে ও মোহাম্মদ শামি।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...