Don't Miss
Home / আজকের সংবাদ / যুক্তরাষ্ট্রে মিলিটারি বিমান বিধ্বস্ত, নিহত ১৬

যুক্তরাষ্ট্রে মিলিটারি বিমান বিধ্বস্ত, নিহত ১৬

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিসিসিপি অঙ্গরাজ্যে একটি মিলিটারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন। প্রাথমিকভাবে এই বিমান বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে জেট ফুয়েল থেকে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্ট ডিরেক্টর ফ্রেড র‌্যান্ডেলের বরাত দিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সিএনএন এ খবর জানায়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নৌবাহিনীর এই বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে।

মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক লি স্মিথসন জানান, সানফ্লোয়ার-লেফলর কাউন্টি লাইনে বিমানটি বিধ্বস্ত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী টুইটার বার্তায় জানায়, ইউএসএমসি কেসি-১৩০ (USMC KC-130) বিমানটি ১০ জুলাই সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হয়েছে।

বিমান বিধ্বস্তে এর ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস।

অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসন থেকে ১৬০ কিলোমিটার উত্তরে মিসিসিপির উত্তরাঞ্চলীয় লেফ্লোরে কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে সরকারি কোনো পক্ষ এ ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন কর্পসের মুখপাত্র ক্যাপ্টেন সারা বার্নস শুধু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মেরিনের একটি কেসি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান ‘দুর্ঘটনায় পড়েছে’।

প্রাথমিকভাবে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে পাঁচজনের মৃত্যু নিশ্চিত বলে খবর জানানো হচ্ছিল।

এর কয়েক ঘন্টা পর লেফ্লোর কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ফ্রেড র্যা ন্ডেল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।

মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন, কিন্তু তিনিও বিস্তারিত কিছু জানাননি।

অনলাইনে সংবাদ সংস্থাগুলোর পোস্ট করা ছবিতে লম্বা লম্বা গাছপালায় ঘেরা একটি মাঠের মধ্যে একটি বিমানের ধ্বংসাবেশে আগুন জ্বলতে এবং ঘটনাস্থল থেকে উপর দিকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...