Don't Miss
Home / আজকের সংবাদ / ফেসবুক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে ভারত

ফেসবুক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে ভারত

এমএনএ সাইটেক ডেস্ক : বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম প্রধান ফেসবুকের সবচেয়ে বেশি ব্যবহারকারীর দিক থেকে যুক্তরাষ্ট্রকে টপকে এবার শীর্ষে উঠে এসেছে ভারত।

ভারতে এখন মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ কোটি ১০ লাখ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ২৪ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে।

যুক্তরাষ্ট্রের পড়ে রয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্য।

প্রযুক্তি সাইট নেক্সট ওয়েব এক প্রতিবেদনে সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হুটসুট-এর তৈরি একটি তালিকা প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়,শেষ ছয় মাসে ভারতের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে। আর একই সময়ে যুক্তরাষ্ট্রে এই বৃদ্ধির হার ১২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫৪ শতাংশই নারী যেটি ভারতে মাত্র এক চতুর্থাংশ, আর ভারতে সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি ব্যবহারকারীর বয়স ২৫ বছরের কম।

শহরভিত্তিক এই তালিকায় তৃতীয় স্থানে আছে ঢাকা। শীর্ষে আছে ব্যাংকক, যেখানে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সাড়ে তিন কোটি। দ্বিতীয় অবস্থানে থাকা জাকার্তায় অংকটা ২ কোটি ৬ লাখ ও তৃতীয় অবস্থানে থাকা ঢাকার ক্ষেত্রে তা হচ্ছে আড়াই কোটি। ঢাকার পরে ক্রমান্বয়ে মেক্সিকো সিটি,ইস্তানবুল,নয়াদিল্লি,লিমা,কায়রো, সাও পাওলো ও হো চিন মিন-এর অবস্থান।

সম্প্রতি বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা দুইশ’ কোটি ছাড়িয়েছে বলে ঘোষণা দেয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...