Don't Miss
Home / আজকের সংবাদ / এবার ভারতের সর্বোচ্চ নোট হবে ২০০ রুপির!

এবার ভারতের সর্বোচ্চ নোট হবে ২০০ রুপির!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বছর না পেরোতেই ভারত সরকার আবারও দেশটির সর্বোচ্চ নোট বাতিলের ঘোষণা দিল। এবার ভারতের চলমান ২০০০ ও ৫০০ রুপির নোট বাতিল করে বাজারে নতুনভাবে ২০০ রুপির নোট ছাড়ার উদ্যোগ নেয়া হয়েছে। বলা হয়েছে, ভারতে সর্বোচ্চ নোট হবে ২০০ রুপি।

গত বছর ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের পর ভারত সরকার বাজারে ছেড়েছিল ২০০০ ও ৫০০ রুপির নতুন নোট।

আজ শুক্রবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০০ রুপির নোটের পর এবার বাজারে আসছে ২০০ রুপির নতুন নোট। গত পাঁচ মাসে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তরফে ২০০০ রুপি নোটের পরিবর্তে ২০০ রুপির নোট ছাপানোর কাজ চলছে। কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংক মনে করেছিল, এর মাধ্যমে নোট সংকটের পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। কিন্তু দেখা যাচ্ছে, কম মূল্যের নোটেরই বাজারে চাহিদা বেশি। এরপরই ২০০ রুপির নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়। তবে সরকারিভাবে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই খবর নিয়ে রাজ্যসভায় গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাবদিহি দাবি করেন বিরোধীরা। তবে সরকারের তরফ থেকে জবাব মেলেনি।

x

Check Also

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ, জমি-ফ্ল্যাট নিবন্ধনে মৌজা রেটকে সমন্বয় হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ...