Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

এমএনএ রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে।

আজ বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবে।

অন্যবারের মতো এবারও প্রধান জামাতে পুরুষের পাশাপাশি নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ সেপ্টেম্বর দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা হবে।

x

Check Also

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ, জমি-ফ্ল্যাট নিবন্ধনে মৌজা রেটকে সমন্বয় হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ...