Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিলোমিটার দীর্ঘ যানজট

এমএনএ রিপোর্ট : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি ও মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় মহাসড়কের বেহাল অবস্থার কারণে এ যানজট সৃষ্টি হয়।

মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার এলাকায় শত শত যানবাহন যানজটে আটকা পড়েছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় এ যানজট দেখা দেয়। এছাড়া মহাসড়কের ধেরুয়া রেলক্রসিং অংশের বেহাল অবস্থার কারণে যানজট তীব্র আকার ধারণ করে। আজ শুক্রবার সকাল সাড়ে ১২টা পর্যন্ত এ রিপোর্ট সংগ্রহ করা অবধি যানজটে শত শত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, বৃষ্টির কারণে যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। তাছাড়া ধেরুয়া রেলক্রসিং অংশে মহাসড়কের অবস্থাও বেহাল। এরপরও যতো দ্রুত সম্ভব মহাসড়ক যানজটমুক্ত করার চেষ্টা চলছে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...