Don't Miss
Home / আজকের সংবাদ / ফিজেট স্পিনার নিয়ে সতর্ক থাকার পরামর্শ

ফিজেট স্পিনার নিয়ে সতর্ক থাকার পরামর্শ

এমএনএ সাইটেক ডেস্ক : ফিজেট স্পিনার নিয়ে খেলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। যদিও খেলার দুনিয়ায় এটি একটি নতুন নাম। খেলাটি অত্যন্ত মজারও বটে। বিশেষ করে কোনো কিছুতে ফোকাস থাকার জন্য ছাত্ররা এই ফিজেট স্পিনার ব্যবহার করে থাকে। সম্প্রতি মার্কিন সরকার আগুন ধরে যাওয়ার কয়েকটি ঘটনার পর ব্যাটারিচালিত ফিজেট স্পিনার নিয়ে নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইউএস কনজুমার প্রোডাক্ট সেইফটি কমিশন (সিপিএসসি) ফিজেট স্পিনার সারারাত ধরে চার্জ না দিতে পরামর্শ দিয়েছে। এসব ফিজেট স্পিনারের মধ্যে কয়েকটিতে ব্লুটুথ ও রয়েছে। এক বিবৃতিতে সিপিএসসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যান মেরি বলেছেন, ‘ফিজেট স্পিনার ব্যবহারকারীদের বা যারা এই ডিভাইস কিনতে যাচ্ছেন তাদের উচিৎ আগেই সতর্ক থাকা।’ এবং ছোট বাচ্চাদের কাছ থেকে এগুলো দূরে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। প্লাস্টিক ও ধাতব পদার্থ দিয়ে বানানো ফিজেট স্পিনারগুলো ভেঙে টুকরো হলে দুর্ঘটনা ঘটতে পারে। আর শিশুদের অবশ্যই ফিজেট স্পিনার মুখে নেওয়া উচিৎ নয়। এদিকে কমিশন ১২ ও তার কমবয়সী শিশুদের জন্য আনা ফিজেট স্পিনারগুলো মার্কিন খেলনা নির্মাণ আইন মেনে চলে কিনা তা নিশ্চিত করতে সব বিক্রেতাকে আদেশ দিয়েছে।

প্রসঙ্গত চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি বাসায় ৪৫ মিনিট ধরে চার্জ দেওয়ার পর একটি ফিজেট স্পিনার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...